মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আমরা সরকার গঠনের জন্য আশাবাদী: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, আমরা কোনোভাবেই চাই না বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই। আমিও পারি নাই।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয়নি। তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি।

যুবসমাজ, যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটার জন্য তারা অপেক্ষায় ছিল। এই ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সন্ত্রাস-দখলমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক-আমরা দোয়া করি।

ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠন হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না, বরং ১৮ কোটি জনগণের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের জন্য আশাবাদী।
জামায়াতের আমির বলেন, আমরা এই কেন্দ্র থেকে শুরু করলাম, পরবর্তীতে অন্যান্য কেন্দ্রেও যাব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশটা আমাদের সকলের। এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত রেখে। মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণসহ পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। যার ব্যয় সাত হাজার তিন কোটি...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান,...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...