রবিবার, ১৭ মে ২০২৬

চট্টগ্রামে কাজীর দেউড়ি ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটে কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ।

মনু মিয়া কাজীর দেউড়ি এলাকার একটি দোকানে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাটারী গলির পাশে মধুবন গলিতে একটি দুই কক্ষের ভাড়া বাসায় দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী শফিক হোসেন জানান, সকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হন মনু মিয়া। তাঁর সিরিয়াল নম্বর ছিল-২৩। এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে পড়ে যান তিনি।

পরে স্বজনরা তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে মো. শাকিল তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. শাকিল বলেন, ‘বাবা সকালে ভোট দিতে বের হয়েছিলেন। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে শুনেছি।
হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। কাজীর দেউড়ি ১ নম্বর গলি কবরস্থানে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে দাফন করা হয়েছে’।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...