রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণে সেনা রিজিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি,বান্দরবান

রাজনৈতিক পক্ষপাতের উর্ধে উঠে বাংলাদেশ সেনাবাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের জনগনকে উপহার দিতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ কে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ও সাধারণ ভোটারদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বান্দরবান সেনা রিজিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১১ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবান সেনা জোন হতে শুরু করে জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে যৌথবাহিনীর ৬০০ জন সদস্য বহনকারী গাড়ি বহর।

এর আগে বান্দরবান সেনা জোনের মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী যৌথবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, বান্দরবান জোন কমান্ডার,লেফটেন্যান্ট কর্নেল, মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। এসময় সাংবাদিকদের প্রেস ব্রফিং কালে তিনি বলেন।

নির্বাচনী দায়িত্ব পালন কালে কোন প্রকার রাজনৈতিক পক্ষপাত মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না হয়ে সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য বান্দরবান সেনা জোন কঠোর নিরাপত্তা জোরদার করেছে।

ভোটকেন্দ্রে গিয়ে সাধারণ ভোটারের ভোট প্রদানে সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ নির্বাচনী আইনশৃঙ্খলা ক্যাম্প অথবা বান্দরবান সেনা জোনকে  সরাসরি জানাতে পারবে। সে ক্ষেত্রে সেনা জোনের পক্ষ হতে সর্বত্র ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এসময় তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যেতে হবে। সেনাবাহিনী,  নির্বাচন কমিশন, প্রশাসন ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচনের একটি গৌরবোজ্জ্বল উদাহরণ, যা দেশবাসীর আস্থা ও গনতান্ত্রকে আরো সুদৃঢ় করবে।

এদিকে নির্বাচনের একদিন আগে জেলার সার্বিক নিরাপত্তা, ভোটকেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি, র‍্যাব সহ যৌথবাহিনীর এই মহড়া সাধারণ মানুষের মাঝে আস্থার সঞ্চার করেছে।

সাধারণ ভোটাররা জানান, সেনাবাহিনী দেশের অহংকার, আমাদের বিশ্বাস তারা মাঠে থাকলে নির্বাচনের পরিবেশ সুন্দর হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...