রবিবার, ৯ আগস্ট ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ভাইকে হারিয়ে চ্যাম্পিয়ন রাইজিং জুনিয়র

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে রাইজিং স্টার জুনিয়র। আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এক ফাইনালে বড় ভাই রাইজিং স্টার ক্লাবকে ১ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয় রাইজিং স্টার ক্লাব জুনিয়র।

শেষ বলে জয়ের জন্য দুই রান দরকার ছিল। শেষ পর্যন্ত সে দুই রান তুলে নিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে রাইজিং স্টার জুনিয়র। টি-টোয়েন্টি ক্রিকেটের সত্যিকারের উম্মাদনাটা পাওয়া গেল আজকের ফাইনালে। ইমরুল করিমের দারুন বোলিং এর পার কপিল উদ্দিনের দুর্দান্ত ব্যাটিং রাইজিং জুনিয়রকে শিরোপা পাইয়ে দেয়।

দুপুরের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে রাইজিং স্টার ক্লাব। কিন্তু শুরু থেকেই রানের জন্য লড়া করতে থাকে রাইজিং এর ব্যাটাররা। তবে শেষদিকে সজিবুল আলমের ২০ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ১২২ রান সংগ্রহ করে রাইজিং স্টার ক্লাব। দলের পক্ষে অন্যান্যের মধ্যে তারেক ১১, মুনতাসীর ২২, ইরফান ১২ এবং রিপন করেন ২০ রান। রাইজিং জুনিয়রের পক্ষে ইমরুল ২০ রানে ৩টি এবং বেলাল ২০ রানে নেন দুটি উইকেট।

১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাইজিং জুনিয়র শুরুতে উইকেট হারালেও দলকে টানতে থাকেন কপিল উদ্দিন। নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়ে কপিল ফিরলে চাপে পড়ে রাইজিং জুনিয়র। শেষ ওভারে গিয়ে নাটক আরো জমে উঠে। শেষ ওভারে ৫ রান দরকার হলে তা শেষ বলে গিয়ে দাঁড়ায় এক বলে দুই রানে। শেষ বলে দুই রান নিয়ে ম্যাচের পাশাপাশি শিরোপা জয়ের উৎসবে মাতে রাইজিং জুনিয়র। দলে পক্ষে কপিল ৩৯ বলে করেন ৫৫ রান।

এছাড়া ওমর হাসান ১০ মিনহাজ সাকিব ১৯ এবং সাবেতুল করেন ১৬ রান। রাইজিং স্টার ক্লাবের পক্ষে ২০ রানে ৪টি উইকেট নেন হাবিব উন নবী সোহেল। ২টি উইকেট নিয়েছেন আসাদুর রহমান মুনতাসীর।

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন কপিল উদ্দিন। ৩১৪ রান করে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন রাইজিং স্টার ক্লাবের আসাদুর রহমান মুনতাসির। ১৪ উইকেট নিয়ে সর্ব্বোচ উইকেট শিকারী রাইজিং স্টারের হাবিব উন নবী সোহেল ।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান প্রতিনিধি ও সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্ঠা হাফিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহান, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম, মাহাবুব আলম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, আলী হাসান রাজু, আবু সামা বিপ্লব, আলী আকবর, তাসবীর হাকিম।

এছাড়া সিজেকেএস কাউন্সিলর এনামুল হক এনাম, ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু, রায়হান উদ্দীন, সালাউদ্দিন জাহেদ, প্রবীণ কুমার ঘোষ, ফারুক আহামেদ,  সোহেল আহমেদ, আরিফ আহামেদ চৌধুরী, সজীব বড়ুয়া টুটুলসহ কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...