রবিবার, ২ আগস্ট ২০২৬

ন্যায়বিচার ও মানবিক মর্যাদা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ডা. একে এম ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ৯ আসনের জন্য উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একে এম ফজলুল হক।

সোমবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার উপস্থাপন করেন।

এসময় তিনি বলেন, চট্টগ্রাম ৯ আসন একটি ঘনবসতিপূর্ণ নগর ও শিল্পাঞ্চলভিত্তিক এলাকা। এখানে শ্রমজীবী মানুষ, নারী কর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণ সমাজই মূল চালিকাশক্তি। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট ও নাগরিক সেবার ঘাটতি মানুষের জীবনকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। তবে এই বাস্তবতা পরিবর্তন করাই তার ডা. ফজলুল হকের মূল লক্ষ্য। এছাড়াও ক্ষমতা নয়, জনগণের সেবাই আমাদের অগ্রাধিকার বলেও জানান তিনি।

ইশতেহারে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি হেলথ সেন্টার স্থাপনের অঙ্গীকার করা হয়। একই সঙ্গে মা ও শিশু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা, স্বল্প খরচে ডায়াগনস্টিক সুবিধা এবং টেলিমেডিসিন চালুর কথা জানান তিনি।

শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে ডা. ফজলুল হক বলেন, ডিজিটাল ও আধুনিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি তরুণদের জন্য AI সার্টিফিকেশন কোর্স, রোবোটিক্স ট্রেনিং ইনস্টিটিউট ও সায়েন্স ক্লাব গঠন করা হবে। পাবলিক লাইব্রেরি, শিক্ষাবৃত্তি ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে কর্মমুখী মানবসম্পদ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ডেটা-ভিত্তিক মাস্টার ড্রেনেজ প্ল্যান, খাল-নালা পুনঃখনন এবং পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কথা তুলে ধরেন এই প্রার্থী।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। পাশাপাশি সিসিটিভি নজরদারি ও কমিউনিটি পুলিশিং জোরদার করার কথা জানান। মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্যদের জন্য কাউন্সেলিং ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

নারী অধিকার প্রসঙ্গে ডা. ফজলুল হক বলেন, গার্মেন্টসসহ সকল সেক্টরে কর্মরত নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, সমান কাজের জন্য সমান মজুরি, মাতৃত্বকালীন ছুটি ও ডে-কেয়ার সুবিধা নিশ্চিত করা হবে। যৌন হয়রানি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেটমুক্ত বাজার, ন্যায্যমূল্যের বাজার চালু এবং হকার ও দিনমজুরদের জন্য পরিকল্পিত ফ্লি মার্কেট গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় শিল্পায়নে সহায়তার কথাও তুলে ধরেন তিনি।

আবাসন ও নাগরিক সেবার ক্ষেত্রে নিম্নবিত্ত ও বস্তিবাসীদের জন্য নিরাপদ আবাসন প্রকল্প, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন এবং ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন ডা. ফজলুল হক। একই সঙ্গে করদাতাদের অর্থ স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে ব্যয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে পরিকল্পিত সড়ক ও ফুটপাত, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, মাল্টি-লেভেল পার্কিং এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার কথাও তুলে ধরা হয়।

এছাড়া প্রবাসী কল্যাণে ভিসা প্রক্রিয়ায় দালাল নির্মূল, দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ এবং অসহায় প্রবাসীদের সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরিবেশ ও সংস্কৃতি রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

সমাপনী বক্তব্যে ডা. এ কে এম ফজলুল হক বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়। উন্নয়ন মানে মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা।

তিনি চট্টগ্রাম ৯ কে একটি আধুনিক, কর্মসংস্থানসমৃদ্ধ ও মানবিক নগর জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...