রবিবার, ২ আগস্ট ২০২৬

‘আমাদের বিজয় সুনিশ্চিত, ধানের শীষের সুনামী আসছে’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীর্ষের সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। গুম, খুন ও মিথ্যা মামলার জবাব ১২ তারিখে বিজয়ের মাধ্যমে দিতে হবে। আলসেমি করলে চলবে না। ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘু ঘু ধান খেয়ে ফেলবে। আমাদের বিজয় সুনিশ্চিত। আগামীতে ধানের শীষের সুনামি আসছে। 

তিনি আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথাস্থ মডেল মসজিদের সামনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নাজমুল মোস্তফা আমিনের পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমির খসরু আরও বলেন, তারেক রহমান দেশের মানুষের জীবন মান উন্নয়নের যে পরিকল্পনা হাতে নিয়েছে তা থেকে দেশের প্রতিজন মানুষ বাদ যাবে না। অর্থনীতিতে গণতন্ত্রণায়ন করতে হবে। মনে রাখবেন, গণতন্ত্রের একমাত্র বন্ধু হচ্ছে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা অতীতে অনেক চরম ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সাতকানিয়া- লোহাগাড়ার সমস্ত সম্ভাবনাকে আমি কাজে লাগাব। শুধু জিতলে হবে না, বিশাল ব্যবধানে ভোটে জিততে হবে।

এ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীকে ইঙ্গিত করে আমির খসরু বলেন, অন্যদের ব্যাপারে কিছু বলার অভ্যাস আমার নাই। এবিষয়ে আপনারা জানেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান, হাজী রফিক আহমদ, সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, লোকমান হাকিম মানিক, মো.মহসিন, এম.এ রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...