রবিবার, ৯ আগস্ট ২০২৬

সন্দ্বীপে দাঁড়িপাল্লার প্রচারগাড়ির সামনে আগুন জ্বালিয়ে ভিডিও, চালকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সন্দ্বীপের মগধরা ইউনিয়নে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের অভিযোগে মো.তফসির আলম (২০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ দেন। এই ঘটনায় জড়িত আরেক কিশোরকে আটক করা হলেও বয়স বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

মো.তফসির আলম ওই ইউনিয়নের বাসিন্দা।
কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপ থানাধীন মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ আলউদ্দিন শিকদারের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত মাইক সংযুক্ত একটি অটোরিকশা থামিয়ে চালক মো. তফসির আলম পাশের জমি থেকে খড় সংগ্রহ করে আগুন প্রজ্বালন করে। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন।

জিজ্ঞাসাবাদে অটোরিকশা চালক জানান, আগুন পোহানোর উদ্দেশ্যে এবং টিকটক ভিডিও তৈরির জন্য তিনি আগুন জ্বালিয়েছিলেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে কোনো ধরনের নাশকতামূলক বা অসৎ উদ্দেশ্যের প্রমাণ পাননি। তবে ঘটনাটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল হওয়ায় তাকে ৭ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...