বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

লোহাগাড়ায় সন্ত্রাস ও মাটি-বালু খেকোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নাজমুল মোস্তফা আমিনের

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

নির্বাচিত হলে মাটি ও বালু খেকো চক্র এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৫(লোহাগাড়া -সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেছেন, মাটি খেকো, বালু খেকো ও সন্ত্রাসীদের স্থান লোহাগাড়ার মাটিতে হবে না। এসব অপকর্ম করে কেউ ছাড় পাবে না।

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জামছড়ি ব্রিজ, হাজির পাড়া, মজিদের পাড়া ও বাইয়ার পাড়া এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন আরও বলেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে অবহেলিত লোহাগাড়া-সাতকানিয়াকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়া হবে। বিগত সময়ে যেখানে উন্নয়ন হয়নি, সেই অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হবে।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, তাকে বিজয়ী করলে সাতকানিয়া-লোহাগাড়াকে সকল ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সমতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।

গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাতে মাঠে নামছে রোনালদোরা, যেভাবে দেখবেন খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার...

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

আরও পড়ুন

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর এ কে এম শামসুদ্দিন আহমেদ খোকন (৭৮) নিহত হয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার এবং...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশি বা কোনো বিদেশি নাগরিক দেশে বিনিয়োগ নিয়ে এলে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি এবং মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেনা বা ওকালতনামা দিবেনা বলে...