রবিবার, ৯ আগস্ট ২০২৬

পতেঙ্গা-কাঠগড়-বিমান বন্দর-লালদিয়ারচরে গণসংযোগ

বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে: জাপা প্রার্থী আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের আজ বুধবার ৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে নগরীর পতেঙ্গা থানাধীন পতেঙ্গা-কাঠগড়, নাজিরপাড়া, মাইজপাড়া, ফুল চৌধুরী পাড়া ও দক্ষিণ পতেঙ্গা বিমান বন্দর এলাকাসহ লালদিয়ারচর এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের বলেন, চট্টগ্রাম নামেই বাণিজ্যিক রাজধানী; বাণিজ্যিক রাজধানীর দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। পতেঙ্গা সমুদ্র সৈকতের পর্যটনের অপার সম্ভাবনাকে কোন সরকারই কাজে লাগায়নি। গত ৩৫ বছরে দিনদিন এই চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য সংকুচিত হয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ীদের কল্যাণে-ব্যবসা বান্ধব কোন উদ্যোগ নেননি-কোন সরকার। চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশের অর্থনীতির চাকা সচল হলেও-বন্দরের দৃশ্যমান তেমন উন্নয়ন হয়নি। বন্দর ঘিরে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়েনি। এসময় তিনি এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের আ্হবান জানান।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বন্দর-পতেঙ্গা আসনে লাঙ্গল জয়ী হলে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে। সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পণ্য খালাস থেকে শুরু করে, রপ্তানি পণ্য জাহাজিকরণ, আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, জেটিতে জাহাজ আনা নেওয়া, অফডক থেকে কনটেইনার আনা নেওয়ার বিষয় গুলো সহজীকরণ করো হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক, নাছির উদ্দীন সিদ্দিকী, কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, চট্টগ্রাম উওর জেলা জা-পা সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, যুব নেতা কায়সার হামিদ মুন্না, জাপা নেতা মোহাম্মদ আরমান, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, আবদুল লতিফ, জাহিদুর ইসলাম জাহিদ, মোহাম্মদ ওসমান প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...