সোমবার, ৩ আগস্ট ২০২৬

সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আক্তার ও টিটু গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দুইজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। তারা হলেন—১৩ মামলার আসামি আক্তার হোসেন প্রকাশ আকতার এবং ছয় মামলার আসামি মো. নুরুল আমিন টিটু। সিএমপির প্রকাশিত সন্ত্রাসী তালিকার ৪২ ও ৪১ নম্বরে রয়েছে তাদের নাম।

বুধবার  কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। তালিকাভুক্ত অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ অভিযান আরও জোরদার করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার পুলিশ বৈরাগ উত্তর বন্দর এলাকার মরিয়ম বেগম প্রকাশ বদনীর বাড়িতে অভিযান চালিয়ে সিএমপির ঘোষিত ৪২ নম্বর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পুরাতন বিদেশি রিভলভার, দুটি চাইনিজ কুড়াল ও একটি ধামা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আক্তার হোসেনের বিরুদ্ধে খুন, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

অন্যদিকে, পৃথক অভিযানে কর্ণফুলী থানার শিকলবাহা জামালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপির ঘোষিত ৪১ নম্বর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. নুরুল আমিন টিটুকে গ্রেপ্তার করা হয়। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। নুরুল আমিন টিটুর বিরুদ্ধে কর্ণফুলী থানায় খুন, অস্ত্র ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...