রবিবার, ৯ আগস্ট ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে বন্দর এবং সিটি কর্পোরেশনের জয়

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ।

আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী  চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ৩ উইকেটে পরাজিত করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। দিনের অপর ম্যাচে সিটি কর্পোরেশন একাদশ ৮ উইকেটে পরাজিত করে ইস্পাহানি এস সিকে।

সকালের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে ৩০ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন আরমান উল্লাহ। এছাড়া শহীদুল ২২, তাহযিবুল ১৬, সাব্বির ১২ এবং সাজ্জাদ করেন ১২ রান। বন্দর দলের পক্ষে ৩টি উইকেট নেন মেহরাব খান। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সমিতি ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় নিশ্চিত করে।

দলের পক্ষে শাহাদাত বাবু ৫০ রান করেন। এছাড়া সাব্বির ২২, ইকবাল ২১ এবং জাহেদ করেন জাহেদ করেন ১৯ রান। বিজয়ী দলের শাহাদাত বাবু ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এবং সিডিএফএ নির্বাহি সদস্য সাইফুল আলম খান।

দিনের অপর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ইস্পাহানি এস সি। ১৯.৫ ওভারে ১০২ রান করতে সক্ষম হয় ইস্পাহানি এস সির। দলের পক্ষে হৃদয় ১৬, হান্নান ১১, মিজান ১২ এবং রিফাত করেন ২৭ রান। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন বাপ্পা এবং তানভীর। জবাবে ব্যাট করতে নামা সিটি কর্পোরেশন একাদশ ১২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে বাপ্পা ৪২ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া দিপু ১০ এবং রুবেল করে ২২ রান। বিজয়ী সিটি কর্পোরেশন একাদশের শামসুদ্দিন বাপ্পা ম্যাচ সেরা নির্বাচিত হন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...