শনিবার, ১৬ মে ২০২৬

আগামীতে এই বন্দর জনগণের হবে

মা–বোনদের সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

একদিকে গায়ে হাত আরেক হাতে ফ্যামিলি কার্ড নারীরা চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ‌তিনি বলেন, সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, বিশেষ করে মা–বোনদের জন্য—তাদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে। মা–বোনদের সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। মায়ের মর্যাদার মাথার ওপরে তাদের তুলে রাখব ইনশাল্লাহ। মায়ের মর্যাদা দিতে না পারলে জান দিতে প্রস্তুত থাকব।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নগরের বন্দর স্কুল-কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চট্টলাবাসীর একটি ঐতিহ্য আছে। অনেকে আক্ষেপ করে বলেছেন—নামে বাণিজ্যিক রাজধানী, কাজে ফকফকা। কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দর বিক্রি করে কপাল বানিয়েছে। আগামীতে এ সুযোগ আর দেওয়া হবে না। আগামীতে এই বন্দর জনগণের হবে।

তিনি বলেন, এক হাতে ফ্যামেলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামেলি কার্ড।
আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামেলি কার্ড নস্যি, এর দুই পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপর তোদের ফ্যামেলি কার্ড। আমরা জাতিকে গর্বিত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। কারো কার্ডের ধার এ জাতি ধরবে না।

তিনি আরও বলেন, যে যুবসমাজ লড়াই করেছিল, তাদের দাবি ছিল একটাই—উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সর্বস্তরের সব মানুষের জন্য ন্যায্যতা চাই। যারা এই ন্যায্যতা দিতে অস্বীকার করেছিল, তাদের দেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সেই মায়ের সন্তানদের ভয় দেখাইও না। আমাদের মায়েদের গায়ে হাত দিচ্ছো—আগুন জ্বলে উঠবে।
এ আগুন কেউ নিভাতে পারবে না। আমাদের ঠকাতে পারবে না, ভয়ভীতি দেখিয়ে আমাদের গতিপথ পরিবর্তন করতে পারবে না। আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত আমরা থামব না।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের মঞ্জিল হচ্ছে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এবং আল্লাহর দেওয়া বিধানের আলোকে বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলা। এই যুবসমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায়নি, বেকার ভাতা চায়নি। তারা বলেছে—আমাদের হাতে কাজ দাও, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই।

জামায়াত আমির বলেন, আমরা যুবসমাজকে কথা দিচ্ছি—বেকার ভাতা দিয়ে তোমাদের অসম্মানিত করবো না। প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব। তারপর বলব, তোমার কাজটা তুমি নাও, আমার দেশটা আমাকে করে দাও।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ নামের একটি উড়োজাহাজের ককপিটে এই যুবসমাজকে ক্যাপ্টেন হিসেবে বসাতে চাই। সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই। এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। অতীতের কাসুন্দি টেনে এই জাতিকে আর বিভক্ত হতে দেওয়া হবে না। ধর্মে–বর্ণে আমরা কোনো ভেদাভেদ চাই না। সব ধর্মের মানুষকে নিয়ে দেশকে আমরা ফুলের বাগান হিসেবে সাজাতে চাই।

ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের সাক্ষী রেখে চট্টলার এই উন্মুক্ত ময়দানে আমি ঘোষণা দিচ্ছি—আমি জামায়াতে ইসলামীর ছোট্ট একজন দায়িত্বশীল। কিন্তু আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের মুক্তির দিনই আমাদের সব কার্যক্রম সফল হবে।

তিনি বলেন, ১২ তারিখের দুটি ভোট—একটি হচ্ছে জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হ্যাঁ ভোট। জুলাই আছে তো ২৬-এর নির্বাচন আছে, জুলাই যেখানে নাই সেখানে ২৬-এ কোনো নির্বাচন নাই। যারা জুলাই মানে না, তাদের জন্য আবার কিসের নির্বাচন। যারা জুলাইকে ঐতিহ্য হিসেবে বুকে ধারণ করে, ভালোবাসা ও শ্রদ্ধা দেয়—তাদের জন্য নির্বাচন।

তিনি আরও বলেন, ঠেলা খাইলে নাকি বাবা ঠিক হয়। খেলায় তো বাবাজি আছেই—প্রথমে বলে না, না ভোট। এখন দেখেন, সারাদেশ ঐক্যজোট হ্যাঁ-এর পক্ষে। এখন আস্তে আস্তে বলতে শুরু করেছে—আমরা গণভোটে হ্যাঁ ভোট দেব। আমরা দোয়া করি, তাদের মুখের কথাটা যেন বুকের কথাই হয়। এই ১২ তারিখ নতুন ইতিহাস তৈরি হবে। হ্যাঁ বিজয়ী হবে।

জামায়াত আমির বলেন, ১১টি দলের ১১টি পথিক আছে। আমরা কোনো দলকে পেটে হজম করিনি। এটা একটি দলকে অপমান করার শামিল। আমরা সেটা করিনি। আমরা সব দলকে নিজেদের পথে নির্বাচন করতে দিচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী একেএম ফজলুল হক, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলমসহ জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে ৩৬ হাজার ৪৯০ কোটি...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে এ লক্ষ্যে সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যমে জনমত...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না।তিনি বলেন,...