রবিবার, ৯ আগস্ট ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে জিতেছে রাইজিং জুনিয়র এবং শতদল ক্লাব

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ সোমবারের ২ ফেব্রুয়ারি দুটি ম্যাচে জয় পেয়েছে রাইজিং স্টার জুনিয়র এবং শতদল ক্লাব ।

সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাইজিং স্টার ক্লাব জুনিয়র ১৮ রানে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে শতদল ক্লাব ৬ উইকেটে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা রাইজিং স্টার ক্লাব জুনিয়র নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানজির ২৮, তাসরিফুল ২২, সাবেতুল ৩৪ এবং ইশতিয়াক করেন ২২ রান। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ২টি উইকেট নেন তাজুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নামা ফ্রেন্ডস ক্লাব ইমরুলের বোলিং তোপের মুখে পড়ে ১১৬ রানে অল আউট হয়। দলের পক্ষে মাহবুবুর ৩০, সুমন ২০ এবং সৌরভ করেন ৩০ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ইমরুল করিম ৭ রানে ৪ উইকেট নিয়ে দলের জয় তরান্বিত করেন। এছাড়া ২টি উইকেট নিয়েছেন মিনহাজ সাকিব। ম্যাচ সেরা হয়েছেন রাইজিং স্টার জুনিয়রের ইমরুল করিম। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, আরিফ আহামদ ও সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে শহীদ শাহাজাহান সংঘ। নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ওবায়দুল্লাহ। এছাড়া শিশির ২৪, মাসুদ ২৯ এবং সৈকত করেন ১২ রান। শতদল ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম এবং মোজাহিদুল। জবাবে ব্যাট করতে নামা শতদল ক্লাব ১৮. ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
দলের পক্ষে ৩১ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন সাব্বির।
এছাড়া আলভী ৪৪, তানজিম ১১ এবং নিশাদ করেন ১৪ রান। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শতদল ক্লাবের সাব্বির হোসাইন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ডাঃ সৈয়দ সাইফুল ইসলাম ও মোহাম্মদ আকতার মিয়া।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...