বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রাজনীতি করে।।জামাতে ইসলাম যদি ক্ষমতায় নাও আসে কোন সমস্যা নেই, তার জন্য কি আপনারা মনে মনে কষ্ট নিয়েছেন। আমরা এদেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আগামীতে কোন দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, খারাপ লোককে ক্ষমতায় দেখতে চাই না।
আজ ২ ফেব্রুয়ারি সোমবার সীতাকুণ্ডে আদর্শ হাই স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত বিশাল জনসভায় প্রধন অতিথির বক্তব্যে আমীরে জামাত ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলসহ সীতাকুণ্ড সদরে জড়ো হতে থাকেন।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে দেশে সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রামের সাতটি আসনের ছয়টিতে দাঁড়িপাল্লা এবং একটিতে রিকশা প্রতীকে প্রার্থীদের সামনে পরিচয় করিয়ে দেন।
আমীরে জামাতের আগমন উপলক্ষে সীতাকুণ্ড পৌর সদর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তোরণ ও পোস্টার লাগানো হয়।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করে।
সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, আমীরে জামাতের এই সফর সীতাকুণ্ডের সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
