সোমবার, ৩ আগস্ট ২০২৬

দেশের মালিক নয়, সেবক সরকার চাই: লোহাগাড়ার জনসভায় জামায়াত আমির

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। কোনো দলের সরকার চাই না, চাই ১৮ কোটি জনগণের সরকার। আমরা সে সরকার চাই— যে সরকার দেশের মালিক না হয়ে সেবক হয়ে কাজ করবে। ইনশাআল্লাহ আমরা সে সরকার গঠন করতে চাই। যারা মাথা গরম করে আছেন, দয়া করে মাথা ঠান্ডা করুন। আপনাদের মাথাগরমে আমাদের কিছু আসে যায় না। আপনাদের ওই সমস্ত পঁচা কথা শোনার টাইম আমাদের নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্টানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

তিনি বলেন, দেশের মানুষ বুঝতে পেরেছে— তাই সারা বাংলায় ন্যায় ও ইনসাফের পক্ষে জোয়ার উঠেছে। তারা যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের ভালোবাসা পাচ্ছেন। বিশেষ করে জুলাইযোদ্ধা যুবসমাজ ১৩ তারিখ থেকে নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায় রয়েছে। যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা আধিপত্যবাদের পক্ষে থাকবে, নাকি তার বিরুদ্ধে বুক উঁচু করে দাঁড়ানো শক্তির পাশে থাকবে। তারা বুঝে গেছে জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষা কারা বাস্তবায়ন করবে।

জামায়াত আমির বলেন, “রাজার ছেলে রাজা হবে— তা হতে দিতে পারি না। আমরা পরিবর্তনের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এ দেশে একজন রিকশাচালকও তার যোগ্যতায় এমপি-মন্ত্রী হতে পারবে। আমরা চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।”

তিনি অভিযোগ করেন, চাঁদাবাজরা বাজপাখির মতো সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এতে কৃষক, পরিবহন মালিক ও খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

যুব সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, “তোমরা প্রস্তুত হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। নেতৃত্ব দেওয়ার জন্য, দেশ গড়ার জন্য তোমাদেরই সামনে আসতে হবে। তোমাদের নেতৃত্বেই আমাদের বিপ্লব সফল হয়েছে। যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়েছে। ডাকসু থেকে শুরু হয়ে জকসুতে আপাতত শেষ হয়েছে। ২৪ যারা মানবে না, ২৬শে এসে আমরা তাদের লালকার্ড দেখাচ্ছি।”

চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্তমানে প্রশাসনের অবহেলা বা ভাগ-বাটোয়ারার কারণে চাঁদাবাজি চলছে। তবে ভবিষ্যতে তা সহ্য করা হবে না। “চাঁদাবাজ কার বাবা, কার মা বা কার সন্তান— তা দেখা হবে না। আমরা সেদিন হবো নির্দয়, নিষ্ঠুর ও কঠোর। যারা রাজনীতি করবে আবার চাঁদাবাজিও করবে, তাদের চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হবে।”

তিনি বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিয়েছে তাদের হাতে দেশ গেলে একটি ভালোবাসার রাষ্ট্র গড়া সম্ভব। কিন্তু যারা অপকর্মে জড়িত, ক্ষমতায় যাওয়ার আগেই যাদের হাতে জনগণ নিরাপদ নয়— তারা ক্ষমতায় গেলে জনগণ আরও ঝুঁকিতে পড়বে। সমাবেশে তিনি চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, আমি বিএনপিতে ছিলাম।
দুইজন সংগঠকদের মধ্যে আমি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দুজনে মিলে কালুরঘাট বেতার কেন্দ্রে যাই। সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা করেন।তিনি বলেন, আওয়ামী লীগ যে টাকা পাচার করেছে সেগুলো থাকলে বাংলাদেশ বিশ্বের দরবারে অন্যতম দেশ হতো। এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি কাজ করছে। তারা ভারতের কাছে দেশ বিক্রি করতে চায়।অলি আহমদ আরও বলেন, বাংলাদেশ এখন জিয়া, খালেদা জিয়ার বিএনপির নেই। বর্তমান বিএনপি ভাড়াটিয়া, চাঁদাবাজদের। তাই আমি বিএনপি ত্যাগ করেছিলাম। বেগম খালেদা জিয়ার অসুস্থতায় আবার যাই। কিন্তু এই চাঁদাবাজির কারণে ত্যাগ করেছি। তাদের সঙ্গে থেকে আমি দুদকে যেতে চাই না।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম সামশুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ব্যারিষ্টার হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির জাফর সাদেক, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৩ আসনের অধ্যাপক মাহমদুল হাসান, চট্টগ্রাম-১২ আসনের ডা. ফরিদুল আলম, বান্দরবান-৩০০ আসনের ১১ জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মুহাম্মদ সুজা উদ্দিন প্রমূখ। এছাড়া স্থানীয় জামায়াত ও ১১ জোটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

পরে জামায়াত আমির বিভিন্ন আসনের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দলীয় প্রতীক তুলে দেন এবং আগামী নির্বাচনে জয়ী করে দেশ গড়ার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...