সোমবার, ৩ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় চট্টগ্রাম ডিসি

‘দেশের ভাবমূর্তি রক্ষায় দেশের  মেরুদণ্ড সোজা করতে চাই’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে  বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষার জন্য দেশের মেরুদন্ড সোজা করতে চাই। সততা, ঈমান ও নিরপেক্ষতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেক বিক্রি করবেন না। আপনাদের প্রতি কঠোর হতে চাই না। সুন্দর সিস্টেমের মাধ্যমে এ দেশকে গড়তে হবে। কোনভাবেই বেঈমানিকরা যাবে না। বেঈমানের স্থান এদেশে কোনদিন হয়নি।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ রাষ্ট্রপ্রতিষ্ঠায় এগিয়ে যেতে চাই। কোন ধরনের গাফেলতির দায় নির্বাচন কমিশন সহ্য করবে না। আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়তে চাই।

তিনি সোমবার (২ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতবিনিময় সভার বিশেষ অতিথি ও চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে, ‘মব’ সৃষ্টি হতে পারে। বিষয়টি মাথায় রেখে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেছেন, বিগত সময়ের পঁচা নির্বাচনে আপনারা দায়িত্ব পালন করেছেন। আমাদের পূর্বসূরীরা নির্বাচনকে প্রতিষ্ঠানিকভাবে শেষ করে দিয়েছেন, এবার আমরা তা থেকে মুক্ত হতে চাই।

এবারের নির্বাচনে কোনো চাপ না থাকলেও কিন্তু দায় আছে। এজন্য বৈধ আদেশ ও নির্দেশনা পালনে অবশ্যই সতর্ক দৃষ্টি থাকতে রাখতে হবে। কাউকে ভয় পাবেন না। যদি পেশি শক্তির চাপ আসে  পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর ব্যবস্থা নিবে।

৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ অধিনায়ক মেজর আখলাফ বলেছেন, প্রতিটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ  কর্মকর্তাদের সেফটি এবং সিকিউরিটির দায়িত্ব অন্যান্য বাহিনীর মত সেনাবাহিনীর উপরেও থাকবে। কোন ভোটকেন্দ্রে গন্ডগোলের সংবাদ পাওয়ার ২-৩ মিনিটের মধ্যে সেনাবাহিনী পৌঁছে যাবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম আনসার ও ভিডিপি’র বিভিএম, পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ।

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, সাতকানিয়া উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...