চট্টগ্রামের আনোয়ারার উপজেলার হাইলধর ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি হাইলধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট রহিম, এখলাছ উদ্দিন, খোকন, বজলুল করিম, বাবু, আমিন, তৌহিদ, যুবদল নেতা আশরাফ, জয়নাল, বখতিয়ার, ছাত্রদল নেতা রিফাত, সাইদ, মুফিজ, শামসু মেম্বার ও আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাইলধর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ জনগণ এসময় উপস্থিত ছিলেন।
আর এইচ
