রবিবার, ৯ আগস্ট ২০২৬

এদেশের মানুষ ধর্মের নামে বিভাজনের রাজনীতি চাই না: সালাহউদ্দিন আহমদ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

যারা এদেশের স্বাধীনতার চাই নাই, তারা ধর্মের নামে বিভাজনের রাজনীতি করতে চাই। এদেশের মানুষ ধর্মের নামে বিভাজনের রাজনীতি চাই না। আমরা সবাই বাংলাদেশী পরিচয়ে পরিচিত। আমাদের সবাইদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী কক্সবাজার -১ (চকরিয়া – পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ।

রবিবার (১ ফেব্রুয়ারী) বেলা ১টার সময় চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলায় নির্বাচনী পথসভায় উপরোক্ত কথা গুলো বলেন। উক্ত পথসভায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ তার বক্তব্যে আরো বলেন, এদেশে বার বার গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বার বার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে ছাত্র-জনতা।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী যে নির্বাচন হবে তা গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচনের মাধ্যমে বৈষম্যবিহীন রাষ্ট্র ও সমাজ গঠন করতে হবে। অর্থাৎ এ নির্বাচন হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিকানা বুজিয়ে পাওয়ার নির্বাচন। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি জয়যুক্ত করে গনঅধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিন।

উক্ত পথসভায় আরো বক্তব্য রাখেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...