রবিবার, ৯ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে বোট থেকে দুই দফা তেল ডাকাতি, হামলায় আহত ৬ জন

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন সমুদ্র উপকূল দুই দফা ডাকাতির ঘটনায় দুই ব্যারেল তেল৷ নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে একটি সশস্ত্র ডাকাত দল।

এসময় ডাকাত দল কূপিয়ে কাজল নামের এক ব্যবসায়ীকে রক্তাক্ত করেছে।

শনিবার ৩১ জানুয়ারি দুপুর ১২টার বাড়বকুণ্ডের মান্ধারীটোলা খাল সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মান্ধারীটোলা খাল সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় সিফাতের নেতৃত্বে ৮/৯ জনের একটি দল আর একটা বোটে করে এসে
তেলসহ বোটে থাকা শাকিলকে মারধর করে ২ লাখ টাকার জ্বালানী তেল নিয়ে যায়।

বিকাল ৪ টায় ওই ডাকাতদল ড্রেজার মেশিন কূপিয়ে স্টাফদের মারধর করে আবার ৩০০ লিটার জ্বালানী তেল, নগদ ১২ হাজার টাকা, ২টি ব্যাটারি, বিকাশ নাম্বার মাধ্যমে নিরব থেকে ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাত দলের হামলায় ব্যবসায়ী কাজলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

এসময় ডাকাত দলের হামলায় আরো আহত হন জিকু, শাকিল, ইসলাম, মিজান, সুমন।
ডাকাতি ও মালামাল লুটপাট করার ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে ১ ফেব্রুয়ারি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...