সোমবার, ৩ আগস্ট ২০২৬

আদর্শভিত্তিক রাজনীতি ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করাই হবে আমার লক্ষ্য – হাসান আজহারী 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ (বোয়ালখালী চান্দগাঁও) আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাসান আজহারী বলেছেন, আদর্শভিত্তিক রাজনীতি ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাস্ট্র গঠন করাই হবে আমার লক্ষ্য।

শনিবার বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ( মোমবাতি) প্রতিকের প্রচার প্রচারণা ও গনসংযোগকালে তিনি এ কথা বলেন।

হাসান আজহারী বলেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখার রাজনীতিতে বিশ্বাসী।

তিনি আরো বলেন, ভোটারদের উদেশ্যে, হাছান আল আজাহারী বলেন, আপনার আমানত কোন জায়গায় দিচ্ছেন, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। সেটার বিচার আল হাসরেই হবে।

আমি আপনাদের কাছে এসেছি যুবকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তথা আপামর জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য। দেশ মানুষের কল্যাণে আগামী নির্বাচনে মোমবাতির কোন বিকল্প নাই। মোমবাতি হলো আলোর প্রতিক। এ-ই আলো দিয়েই রাষ্ট্রের, সমাজের অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দুর করতে হবে।

তিনি বলেন, আমার হাত যদি কোনো অন্যায় করবেনা বলে বিশ্বাস করেন, কোনো দূর্নীতি করবেনা বলে বিশ্বাস করেন; তাহলে আপনাদের ছেলেকে আপন করে নিবেন।

বাংলাদেশে ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স ম এনামুল হক বলেন, স্বাধীনতার ৫৪ বছরে এদেশের আপামর জনগণ অধিকার হারা। আইনের শাসন, স্বাস্থ্য-চিকিৎসা, ভোটাধিকার আদায়ের লক্ষ্য সংগ্রামে এখনো মানুষ জীবন দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এবদ্বীপের শান্তিপ্রিয় সুফীবাদী সুন্নী জনতা দীর্ঘদিন রাজনীতির মূলধারায় যুক্ত না-থাকার সুযোগে সুন্নী জনতার ভোটে নির্বাচিত হয়ে সুন্নী মতাদর্শ তথা ইসলামের মূলধারায় বারবার আঘাত হেনেছে। নব্বইয়ের সৈরাচার বিরোধী আন্দোলন পর থেকে সুন্নী মতাদর্শ ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভোটের রাজনীতিতে যুক্ত হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারেনি। বিভিন্ন ভাঙা-গরার মধ্যে দিয়ে বর্তমান বাস্তবতায় বৃহত্তর সুন্নী জোটের আত্মপ্রকাশ। জোটের তিন দলের নেতাকর্মীরা অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি দূর করে একক প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। যা এদেশের সুন্নী জনতার আকাঙ্খা ছিল। এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ায় আমরা ইতিবাচক ফলের আশা করছি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারী মোমবাতি প্রতিকে ভোট দিয়ে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হাসান আজহারীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...