চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত প্রফেসর শায়েস্তা খান মেমোরিয়াল স্কুল ক্রিকেট টুর্নামেন্টে শুভ সুচনা করেছে কাস্টমস ল্যবরেটরী স্কুল।
আজ শনিবার ৩১ জানুয়ারি হালিশহর হাফুশ মাঠে অনুষ্ঠিত ম্যাচে কাস্টমস ল্যাবরেটরী স্কুল ৮ রানে হালিশহর ক্যান্টনম্যন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে শুভ সুচনা করে। টসে হেরে ব্যাট কিনতে নামা কাস্টমস ল্যাবরেটরী স্কুল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪৯ বলে ৭১ রান করে অপরাজিত থাকে শাওন দাশ। এছাড়া মেহরাজ ৪০ বলে ৫৭ রান করে অপরাজিত থাকে।
অন্যদের মধ্যে শাখাওয়াত ১৭ এবং মাহবুবুর করে ১১ রান। জবাবে ব্যাট করতে নামা হালিশহর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ৪৭ বলে ৬৬ রান করে ফজলে রব্বানী। এছাড়া রিদম ১৬, মারুফুজ্জামান ১৯, আহনাফ ইসলাম ৩১, ফাহিম ফয়সাল ১৯ এবং মঈন উদ্দিন করে ১৩ রান। কাস্টমস ল্যাবরেটরী স্কুলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে রিজভী। দুটি নিয়েছেন শাওন দাশ।
এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগরী ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও উপর পুলিশ কমিশনার সদর ফেরদৌস আলী চৌধুরী, সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, স্পন্সর প্রতিষ্টান ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার(টি ট্রেড) শাহ মাইনুদ্দিন হাসান, মহানগরী ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইবাদুল হক লুলু, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, নির্বাহি কমিটির সদস্য সেকান্দর কবির, ক্রিকেট সম্পাদক ফরিদ আহমেদ, হাফুস সাধারন সম্পাদক নান্নু চৌধুরীসহ মহানগরী ক্রীড়া সংস্থা এবং হাফুস কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রামনিউজ/ এসডি/
