রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ার এওচিয়া মাদার্শায় দিনব্যাপী গণসংযোগ

উন্নয়নের মাধ্যমে মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই: শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সাতকানিয়া–লোহাগাড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী আজ শনিবার ৩১ জানুয়ারি দিনব্যাপী সাতকানিয়া উপজেলার এওচিয়া ও মাদার্শা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।

সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। গণসংযোগ চলাকালে নানা শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান।

অনেকেই এগিয়ে এসে করমর্দন করেন, শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন, সেবা ও নাগরিক সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।

তিনি মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিভিন্ন স্থানে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, আমি এই এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আগেও কাজ করেছি, এখনও সেই দায়িত্ববোধ থেকেই আবারও আপনাদের পাশে থাকতে চাই। উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমার লক্ষ্য।

তিনি আরো বলেন,আমি ১৯৯১ ও ২০০১ সালে সাতকানিয়া–লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। সেই সময় ব্যাপক উন্নয়ন করতে পেরেছি।

দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, বিশিষ্ট লেখক ও কালামিস্ট মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর, সাবেক সভাপতি ডা. জাফর আহমদ, সেক্রেটারী ফারুক হোসাইন, ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মদ জাকারিয়া এবং সাবেক ছাত্রনেতা জাকারিয়া, এডভোকেট মোজাম্মেল হক নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...