সোমবার, ১৫ জুন ২০২৬

ভোরের অভিযানে লোহাগাড়ায় ভুয়া এনআইডিসহ আটক ৪৫ রোহিঙ্গা

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

লোহাগাড়া উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী ও উজিরভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর খোন্দকার পাড়ায় শাহ আলম, নুরুল আলম, আব্দুল হান্নান, প্রফেসার ও ফজল কবিরের মালিকানাধীন কলোনীসহ আশপাশের এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে অবৈধভাবে বসবাসরত ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়।

এছাড়া অবৈধ রোহিঙ্গাদের ভুয়া এনআইডি সরবরাহের অভিযোগে এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালিয়ে একাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সিমকার্ড এবং এফসিএন কার্ডের ফটোকপি জব্দ করা হয়েছে। ভুয়া এনআইডি তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আইনানুগ প্রক্রিয়া শেষে লোহাগাড়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভিন আক্তার (৫৫) নামের এক মহিলা অটোরিকশা যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তিনি ধর্মপুর ইউনিয়নের হাবিলাস তালুকদার...