সোমবার, ১৫ জুন ২০২৬

হ্যাঁ আর দাঁড়িপাল্লাকে বিজয়ী করে ন্যায়-ইনসাফের বাংলাদেশ গঠনের আহ্বান -মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ‘হ্যাঁ’ আর দাঁড়িপাল্লাকে বিজয়ী করে ন্যায়-ইনসাফের বাংলাদেশ গঠন করতে হবে। দেশ ও জাতির মুক্তির জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণ ন্যায়বিচার, সুশাসন, ইসলাম ও দেশপ্রেমিক রাজনীতির দিকে তাকিয়ে আছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী নির্বাচনী জনসভা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল করার মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইবরাহিম, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস মোরশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী উত্তর ছাত্রশিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল,চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, শ্রমিক কল্যাণের উত্তর জেলা সভাপতি আবু বকর ইউসুফ, শ্রমিক কল্যাণের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল কাদের, চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম ম মাসরুর হোসাইন, মাহমুদুল আলম, সদরঘাট থানা আমীর আব্দুল গফুর, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দীন, সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন প্রমুখ।

সভায় জনসভা সফল করতে প্রচার, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর কুমিল্লা হাইওয়ে রিজিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।রবিবার (১৪ জুন) বিকাল ২টার দিকে...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...