শনিবার, ২ মে ২০২৬

পটিয়ায় বাসের ধাক্কায় নৌ বাহিনীর সৈনিক নিহত

পটিয়া প্রতিনিধি। চট্টগ্রাম নিউজ

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় নৌ বাহিনীর সৈনিক মো: সাকিব (৩৯) নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ নৌ বাহিনীর চট্টগ্রামের ঈসা খান ঘাঁটির সৈনিক। এতে আহত হয়েছেন মো: ইকরাম হোসেন (২৯) নামের আরো একজন।

সে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের পুত্র। নিহত সাকিব ও আহত ইকরাম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল।
আজ শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ৮টায় পটিয়া বাইপাসের শেয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশ নৌ বাহিনীর চট্টগ্রাম ঈশা খান ঘাঁটির সৈনিক মো: সাকিব ও ইকরাম শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তাদের মোটরসাইকেলটি পটিয়া বাইপাসের শেয়ানপাড়া পয়েন্টে পৌছালে পেছন থেকে একটি হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান নৌ বাহিনীর সৈনিক সাকিব।

র‌্যাবের একটি টহল টিম আহত ইকরামকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুনুর রশিদ জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছেন। নিহত সাকিব নৌ বাহিনীর একজন সৈনিক। নিহত নৌ বাহিনীর সৈনিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...