সোমবার, ৩ আগস্ট ২০২৬

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে ফটিকছড়িবাসীকে সেবা করতে চাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে আজ বিকাল ৪টা ৩০ মিনিটে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ চাই, ফটিকছড়ির উন্নয়নে সৎ নেতৃত্ব চাই। এতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। ফটিকছড়িবাসীর মৌলিক অধিকার—শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে এই জনপদকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত ফটিকছড়ি হিসেবে গড়ে তুলব।

তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষ অবহেলিত। উন্নয়নের নামে লুটপাট হয়েছে, সাধারণ মানুষের কণ্ঠস্বর উপেক্ষিত থেকেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় নয়, বরং সেবায় বিশ্বাস করে। জনগণের আমানত রক্ষা করাই আমাদের রাজনীতির মূলনীতি।

মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম ও ১১ দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে ফটিকছড়িতে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...