সোমবার, ৩ আগস্ট ২০২৬

বাকলিয়ায় সন্ত্রাসী মির্জা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এসকান্দর মির্জা (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আশরাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাকলিয়ার বাস্তুহারা এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে বাকলিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ফটিকছড়ি থানায় দায়ের করা একাধিক মামলার আসামি। বর্তমানে নগরীর বাকলিয়ায় নানা অপরাধে জড়িত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

পুলিশ জানায়, গ্রেপ্তার এসকান্দর মির্জা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের উত্তর রোসাংগিরী গ্রামের বাসিন্দা। তিনি মঙ্গল চাঁদ তালুকদার বাড়ির ফোরক আহমদের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, এসকান্দর মির্জা ফটিকছড়ি থানার জিআর-৭৪ নম্বর মামলাসহ একাধিক মামলার আসামি। ১৯৯৬ সালেও তার বিরুদ্ধে একাধিক মামলা ছিলো।

স্থানীয়ভাবে তার বিরুদ্ধে বাকলিয়ার বাস্তহারাসহ বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার জমি সংক্রান্ত বিরোধ ও দখল সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আর এইচ/

গ্রেপ্তারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...