রবিবার, ৯ আগস্ট ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট-দুই রাইজিং স্টারের জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় জয় পেয়েছে রাইজিং স্টার ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব জুনিয়র।

আজ ২৮ জানুয়ারী বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রাইজিং স্টার ক্লাব জুনিয়র ৫৩ রানে শতদল ক্লাবকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে রাইজিং স্টার ক্লাব ১১৬ রানের বিশাল ব্যবধানে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে।

টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হারল ফ্রেন্ডস ক্লাব। আর টানা দুই ম্যাচে জিতল রাইজিং স্টার ক্লাব।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা রাইজিং স্টার ক্লাব জুনিয়র শুরুটা দারুন করেও শেষ পর্যন্ত ১৪২ রানের বেশি করতে পারেনি। দলের পক্ষে দুই ওপেনার রায়িদ এবং মেজবাহ যথাক্রমে ৩৮ এবং ৩৯ রান করেন। শেষ দিকে মিনহাজ সাকিব অপরাজিত ৩৯ রান করলে ১৪২ রানের সংগ্রহ পায় রাইজিং স্টার ক্লাব জুনিয়র ।
জবাবে ব্যাট করতে নামা শতদল ক্লাব শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১৬.৪ ওভারে ৮৯ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে নিশাদ ৩০ রান করেন। এছাড়া সাব্বির ১৭, আলভী ১৩ এবং সাইদুল করেন ১০ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ৪টি উইকেট নেন সাবেতুল। ম্যাচ সেরা হয়েছেন রাইজিং স্টার জুনিয়রের সাবেতুল ইসলাম। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে রাইজিং স্টার ক্লাব। দলের প্রথম চার ব্যাটার দারুন ব্যাটিং করেন। ফলে ২১৭ রানের বিশাল সংগ্রহ দাড় করায় রাইজিং স্টার ক্লাব। যা টুর্নামেন্টে এ পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের আসাদুর রহমান মুনতাসীর ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৫১ বলের ইনিংসে ৯টি চার এবং ৫টি ছক্কার মার ছিল। এছাড়া ৫১ বলে ৬৫ রান করেন তারেক রহমান। বাকি দুই ব্যাটারের মধ্যে ইফতু ২৪ এবং রিপন ৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নামা ফ্রেন্ডস ক্লাব ওপেনিং জুটিতে ৪৯ রান সংগ্রহ করলেও পরের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। ফলে ১৬.৫ ওভারে ১০১ রান করে অল আউট হয় ফ্রেন্ডস ক্লাব। দলের পক্ষে চারদিন ২২, সৌরভ ২৫, কিং ১১ এবং মাহবুব করেন ১৭ রান। রাইজিং স্টার ক্লাবের পক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়ে ফ্রেন্ডস ক্লাবের পরাজয় তরান্বিত করেন হাবিব উন নবী সোহেল। ৩টি উইকেট নিয়েছেন মনিরুল হক আর দুটি নিয়েছেন মুনতাসীর। রাইজিং স্টার ক্লাবের আসাদুর রহমান মুনতাসির ম্যচ সেরা নির্বাচিত হন৷ তার হাতে পুরষ্কার তুলে দেন বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবীর।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...