রবিবার, ৯ আগস্ট ২০২৬

সলিমপুর-ভাটিয়ারীকে ঘিরে উন্নয়নের পরিকল্পনা আছে আমার গণসংযোগকালে আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, আমার বাড়ী ভাটিয়ারী হলেও আমি ঘর থেকে বের হলেই পা রাখি সলিমপুরে। ভাটিয়ারী এবং সলিমপুরের আলো বাতাসে আমি বেড়ে ওঠেছি।

এখানকার মানুষের হাসি-কান্না, প্রয়োজন, সবই আমার চেনা জানা। সীতাকুন্ড তথা চট্টগ্রামের উন্নয়নের হাব হতে পারে সলিমপুর। সলিমপুর ভাটিয়ারীকে ঘিরে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা গেলে উন্নয়ন সমৃদ্ধির স্বর্ণ দুয়ার হবে এই জনপদ।সলিমপুর-ভাটিয়ারীকে ঘিরে উন্নয়নের নতুন পরিকল্পনা আছে আমার। আমি আপনাদের দোয়া চাই।
বুধবার (২৮ জানুয়ারী) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, নির্বাচন আসলে অনেকেই মিথ্যা আশ্বাসের বুলি ছাড়েন। আমি সেটাতে অভ্যস্থ নই। তাছাড়া প্রতিপক্ষ প্রার্থীদেরকেও আমি সম্মান করি। আর তাই এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আমি কোনো বিরূপ মন্তব্য করিনি। এটাই আমাদের রাজনৈতিক শিষ্টাচার। আমি সবাইকে আহবান জানাবো নেতিবাচক প্রচার প্রচারণা ছেড়ে ইতিবাচক হোন, নিজের যোগ্যতা ও পরিকল্পনা উপস্থাপন করুন। এতে করে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় থাকবে।

সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব খ ম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না, ছলিমপুর বিএনপির আহবায়ক মো. জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবুল হাসেম, আবুল কালাম চৌধুরী, মাহবুব-এ খোদা মোরশেদ, জাহেদুল হাছান, মো. মহিউদ্দিন, রোকন উদ্দিন মেম্বার, লোকমান হাকিম, মোঃ আনোয়ার প্রমূখ।

পরে বিকাল দুপুর আড়াইটা থেকে নগরীর কর্ণেলহাট এলাকায় গণসংযোগ করেন আসলাম চৌধুরী। সেখানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগন অংশ নেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...