শনিবার, ১৬ মে ২০২৬

সিসিএস ক্লাব ক্লাপ টি-২০ ক্রিকেটে সিটি কর্পোরেশন ও ইস্পাহানি এসসির জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ও ইস্পাহানি স্পোর্টিং ক্লাব।

আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর সিটি কর্পোরেশন একাদশ ২ রানে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সুচনা করে। দিনের অপর ম্যাচে ইস্পাহানি এস সি ২ উইকেটে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থাকে পরাজিত করে শুভ সুচনা করে ।

সকালের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা সিটি কর্পোরেশন একাদশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪১ বলে ৫৭ রান করেন মাইনুদ্দিন রুবেল। এছাড়া ৪০ বলে ৪২ রান করেন দিপু। শামসুদ্দিন বাপ্পার ব্যাট থেকে আসে ১৬ রান। ২১ রান করেন ইমরান। জবাবে ব্যাট করতে নামা ব্রাদার্স ইউনিয়ন শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে। কিন্তু ম্যাচে উত্তেজনা ফেরান সাদমান। তার ঝড়ো ব্যাটিং নিশ্চিত পরাজয় থেকে জয়ের কিনারায় নিয়ে যায় ব্রাদার্সকে। কিন্তু সে সাদমানই তীরে এসে তরী ডুবালেন।

শেষ ওভারে ৭ আর শেষ বলে যখন জয়ের জন্য ৩ রান দরকার তখন ক্যাচ দিয়ে ফিরেন সাদমান। ফলে বিফলে যায় তার ২৬ বলে ৬১ রানের ইনিংসটি। ২ রানে হারতে হয় তার দলকে। দলের পক্ষে নাকিব করেন ৩১ রান। ব্যাট হাতে ১৬ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সিটি কর্পোরেশন একাদশের শামসুদ্দিন বাপ্পা। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মাহবুবুর রহমান ও আলী আকবর।

একই মাটে অনুষ্টিত দিনের অপর ম্যাচটিও হয়েছে প্রতিদ্বন্দ্বীতাপুর্ন৷ এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা। কিন্তু ইস্পাহানি এস সির বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে পড়ে ১২১ রানের বেশি সংগ্রহ করতে পারেনি বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা। দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার ২৪ রান করা মহিউদ্দিন। এছাড়া সাদিকুর ১৪, সাব্বির ১৯, জাহিদ ১৪, মেহরাব ১৯ এবং তারেক করেন ১৬ রান। ইস্পাহানি এস সির পক্ষে শাহাদাত ২০ রানে ৫ উইকেট নিয়ে বন্দর কতৃপক্ষকে বড় স্কোর গড়তে দেননি। জবাবে ব্যাট করতে নামা ইস্পাহানি এস সিও সুবিধা নকরতে পারেনি। তবে শেষদিকে তারেক কামালের ১৮নবলে ২০ রানের সুবাধে একবল বাকি থাকতে ২ উইকেটের জয় নিশ্চিত করে ইস্পাহানি এস সি। দলের পক্ষে তৌসিফ ৩৪, মিনহাজ ১৯, হৃদয় ১০ এবং মিহন করে ১০ রান।

বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থার পক্ষে ৩টি উইকেট নেন সাদিকুর। বল হাতে আগুন ঝরানো ইস্পাহানি এস সি র শাহাদাৎ হোসেন ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর তাসবির হাকিম ও সুলতান মাহমুদ শাহিন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...