শনিবার, ১৬ মে ২০২৬

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড

এইচ.এম আকতার মিয়া, (মহেশখালী) কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন চারটি পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আছান উল্লাহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সিকদারপাড়া এলাকার আজিজুল হক, এনামুল হক, মোজাম্মেল ও আমির হোসাইনের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

আগুনে নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরের সব মালামাল ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ভুক্তভোগী মোজাম্মেল ও আজিজুল হক জানান, আগুন লাগার সময় তারা ঘরের ভেতরে থাকা কোনো জিনিসপত্র বের করার সুযোগ পাননি। তাদের দীর্ঘদিনের উপার্জনের সবকিছু মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তারা আরও বলেন, এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

তারা অভিযোগ করে বলেন, “ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকলে হয়তো আমাদের ঘরবাড়ি রক্ষা করা যেত। এখন পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি বসতঘর থেকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পাশের পুকুর ও ডোবা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে চারটি বসতঘরই সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...