শনিবার, ৮ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় উন্নয়ন ও সুশাসনের বার্তা নিয়ে মাঠে জামায়াত প্রার্থী ডাঃ রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রাঙ্গুনিয়ায় উন্নয়ন ও সুশাসনের বার্তা নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। সোমবার (২৬ জানুয়ারী) দিনব্যাপী তিনি উপজেলার পারুয়া ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “আমি নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার মানুষের ন্যায্য অধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবো। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ার মানুষ পরিবর্তন চায়। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সততা, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।”

গণসংযোগের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,“ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানার চেষ্টা করছি। নির্বাচিত হলে মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখাই হবে আমার অঙ্গীকার।”

দিনব্যাপী গণসংযোগ শেষে ডাঃ এটিএম রেজাউল করিম লালানগর ইউনিয়নে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অফিস উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয়রা নেতৃবৃন্দরা জানান, ডাঃ এটিএম রেজাউল করিমের গণসংযোগে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে তার এই মাঠপর্যায়ের তৎপরতা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...