শনিবার, ৮ আগস্ট ২০২৬

ডবলমুরিং থানার ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও অফিস উদ্বোধন

নির্বাচিত হলে আগ্রাবাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ নিরসন করবো: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১১ বন্দর- পতেঙ্গা আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের আজ সোমবার ২৬ জানুয়ারি দুপুরের পর থেকে ডবলমুরিং থানাধীন ২৭ নং ওয়ার্ডের আগ্রাবাদ ১নং রোড থেকে ইসলামিয়া ব্রিক ফিল্ড ছোটপুল, বেপারীপাড়া, বলিপাড়া এলাকায় গণসংযোগ করেন। তিনি সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি ডবলমুরিং থানার ২৭ নং ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধন করেন।

গণসংযোগ ও উদ্বোধনী অনুষ্ঠানে জাপা প্রার্থী আবু তাহের বলেন, আগ্রাবাদ সিডিএ, ছোটপুল, বেপারীপাড়া, বলিপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ-জলবদ্ধতা নিরসনে কোন জনপ্রতিনিধি ভূমিকা রাখেনি। জলাবদ্ধ এই এলাকার মানুষ নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে কথা দিয়ে যাচ্ছি-আপনাদের দোয়া এবং ভোটে আমি নির্বাচিত হলে এই এলাকার জলাবদ্ধতা সবার আগে নিরসন করবো। আমি লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়ে আপনাদের দোয়া চাইতে এসেছি।
এসময় তার সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগকালে আবু তাহের স্থানীয় জনগন ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ডবলমুরিং থানার ২৭ নং ওয়ার্ডের লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উওর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, ইপিজেড থানার সভাপতি জহুর উদ্দিন জহির, ডবলমুরিং থানা জা-পা আহবায়ক আকতার উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ আরমান মিয়া, যুগ্ম আহবায়ক ও সভার সভাপতি আবুল ফয়েজ, ২৭ নং জা-পা সভাপতি মোহাম্মদ সাইদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, প্রচার সম্পাদক জিয়ারুল হক, আকতার উদ্দিন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...