শনিবার, ৮ আগস্ট ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি উদ্বোধনী দিনে রাইজিং স্টার ও শতদল ক্লাবের শুভ সুচনা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে মাঠে গড়াল ক্রিকেট। সিজেকেএস ক্লাব সমিতির উদ্যেগে আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ ২৬ জানুয়ারি সোমবার।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিনে শুভ সুচনা করেছে রাইজিং স্টার ক্লাব এবং শতদল ক্লাব। দিনের প্রথম ম্যাচে রাইজিং স্টার ক্লাব ৬ উইকেটে পরাজিত করে শহীদ শাহজাহান সংঘকে। দিনের অপর ম্যাচে শতদল ক্লাব ৭ উইকেটে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাবকে।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা শহীদ শাহজাহান সংঘ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাসুদ মেহেদী ৪৯ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওবায়দুল্লাহ ৩১ এবং রাজা করেন ১৪ রান। রাইজিং স্টার ক্লাবের পক্ষে ২টি উইকেট নেন সজিব উল আলম। জবাবে ব্যাট করতে নামা রাইজিং স্টার ক্লাব মুনতাসীর এবং রিপনের হাফ সেঞ্চুরির উপর ভর করে ৪ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় নিশ্চিত করে। মুনতাসীর ৪৪ বলে ৬২ আর রিপন ৩৯ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাইজিং স্টার ক্লাবের মুনতাসীর।

একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা ফ্রেন্ডস ক্লাব সৌরভের হাফ সেঞ্চুরির উপর ভর করে ১১৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। দলের পক্ষে সৌর়ভ করেন ৪৩ বলে ৫২ রান। এছাড়া তাজুল ১৬ এবং রুবায়েত আফ্রিদি করেন ২৬ রান। শতদল ক্লাবের পক্ষে রবিউল হাসান অনিক ১৩ রানে নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নামা শতদল ক্লাব ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ৩৭ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তালহা জুবায়ের। এছাড়া আলভী ১১, নিশাদ ১৪ এবং সাব্বির ২১ রান করে অপরাজিত থাকেন।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

এসময় উপস্থিত ছিলেন ক্লাব সমিতির সহ সভাপতি মাহবুবুল আলম, আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির নির্বাহি সদস্য ফজলে রাব্বি খান সাজ্জাদ, আসিফ আহমেদ সহ কর্মকর্তারা। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...