বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের অবকাঠামো শক্তিশালী করা হবে’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের (অন্তর্বর্তীকালীন সরকার) মেয়াদকাল আর ১৫ দিন। এই সময়ের মধ্যে উন্নয়ন-সংস্কারের যেসকল কাজ অবশিষ্ট আছে সেগুলো শেষ করবো। কারণ আগামীর সরকার ভালও হতে পারে,খারাপও হতে পারে। আমরা চাই আগামীর সরকার একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করুক, যেটা জনগন তাদের কাছ থেকে আশা করে। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আদালতের অবকাঠামো আধুনিক ও কার্যকর হওয়া অত্যন্ত জরুরি। এই ঐতিহ্যবাহী আদালত ভবনের উন্নয়ন বিচারপ্রার্থীদের সেবাকে আরও সহজ ও গতিশীল করবে। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের অবকাঠামো শক্তিশালী করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে  সাতকানিয়া আইনজীবী সমিতির উদ্যােগে

সাতকানিয়া চৌকি আদালত প্রাঙ্গনে আয়োজিত আদালতের অবকাঠামোর উন্নয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, শতবর্ষী এই আদালত শুধু একটি বিচারালয় নয়, এটি এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর উন্নয়ন কাজ শেষ হলে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য একটি আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।

সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া আদালতের অতিরিক্ত সিভিল জজ আরাফাতুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো.আরিফুল ইসলাম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহছান খালিদ, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, সাতকানিয়া আইনজীবী সমিতি’র সভাপতি এডভোকেট মো. সোলাইমান, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত, সিনিয়র সহ সভাপতি সাতকানিয়া আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড.মাহমুদুল হক চৌধুরী, এড.এ.এম, ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক এড. রাশেদুল ইসলাম ও সাবেক সিনিয়র সহ সভাপতি এড. সুজন পালিত।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে...