শনিবার, ৮ আগস্ট ২০২৬

ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমার অঙ্গীকার : ডা. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমার অঙ্গীকার। সংখ্যালঘু সম্প্রদায়কে কোনোভাবেই অবহেলিত বা নিরাপত্তাহীন অবস্থায় থাকতে দেওয়া হবে না।

রোববার (২৫ জানুয়ারি) শিলক ও কোলাদা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ কার্যক্রম পরিচালনাকালে তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি শিলক ইউনিয়নের প্রবেশমুখ শিলক ব্রিজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দুপুর পর্যন্ত শিলক ইউনিয়নের গণসংযোগ কার্যক্রম সম্পন্ন করেন। পরে বিকেল থেকে রাত পর্যন্ত তিনি কোলাদা ইউনিয়নে গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে ডাঃ এটিএম রেজাউল করিম সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

এসময় তিনি বলেন, রাঙ্গুনিয়াকে একটি পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা খাতের মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। এসময় তিনি ভোটারদের উদ্দেশে ন্যায়ভিত্তিক রাজনীতি, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানানোর আহ্বান জানান। গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...