রবিবার, ১ মার্চ ২০২৬

‘অনরা ক্যান আছেন’, চট্টগ্রামে নির্বাচনি জনসভায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

‌‍”আসসালামু আলাইকুম। অনরা ক্যান আছেন’ ? (আপনারা কেমন আছেন)। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায়র মঞ্চে উঠে চট্টগ্রামের ভাষায় নেতা-কর্মীদের স্বাগত জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতা-কর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন।

এরপর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন।

তিনি বলেন, এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।

প্রসঙ্গত, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এসেছেন তিনি। তবে পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের এটি প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় এ মাঠে তার মা বেগম খালেদা জিয়ার জনসভা হয়েছিল।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পরিত্যক্ত জায়গায় সজিনা চাষে রয়েছে বাড়তি আয়ের সম্ভাবনা 

চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির পাশে পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গায় সজিনা...

টানা তিন জয়ে আসর শেষ চট্টগ্রামের

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সেরা ফল করল এবার চট্টগ্রাম জেলা...

পটিয়া সাতগাছিয়া দরবারের ওরশ সোমবার

আগামী ২ মার্চ সোমবার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে হযরত...

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে...

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন...

চট্টগ্রামে চোরাই গাড়িসহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের একটি...

আরও পড়ুন

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে আকাশপথে অনিশ্চয়তা দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।শনিবার...

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী...

চট্টগ্রামে চোরাই গাড়িসহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের একটি গাড়িসহ মো. সাইমন নামে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।...

পাহাড়তলীতে চাঞ্চল্যকর আকাশ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নগরের পাহাড়তলীতে আকাশ দাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি নাজমুল হুদাকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।নাজমুল হুদা (১৯) কুড়িগ্রাম জেলার...