শনিবার, ৮ আগস্ট ২০২৬

বন্দর-পতেঙ্গা আসনের ৪০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ 

বন্দরের চাকুরিতে স্থানীয়দের নির্দিষ্ট হারে অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে: আবু তাহের

চট্টগ্রাম নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ বন্দর- পতেঙ্গা আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের আজ  রোববার ২৫ জানুয়ারি দুপুরের পর থেকে নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেন।

এসময় তিনি বন্দর- পতেঙ্গা এলাকার মুসলিমাবাদ, পুর্ব কাটগর, ষ্টীল মিল, বাজার নারিকেল তলা, টি এম পি গেইটে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি ৪০ নং ওয়ার্ডের অফিস উদ্বোধন করেন।  এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক শেখ আকতার উদ্দিন, নাছির উদ্দীন সিদ্দিকী, কে এম আবছার উদ্দিন রনি।

সভার সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা আহবায়ক আবদুল রব। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, মানিক সিকদার,হাজী আশরফ খাঁন, নেতৃবৃন্দরা মোহাম্মদ মুজিব মোহাম্মদ গিয়াসউদ্দিন, টিপু জলদাশ প্রমুখ।

এসময় তার সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগকালে আবু তাহের স্থানীয় জনগন ও ভোটার সাথে শুভেচ্ছা বিনিময় করে নিজের জন্য ভোট ও দোয়া চান।

এসময় তিনি বলেন, চট্টগ্রাম-১১ আসনের মধ্যে বাংলাদেশের হৃদপিন্ড ‘চট্টগ্রাম বন্দরের’ অবস্থান। এই বন্দরের জন্য আপনারা স্থানীয়দের অনেক ত্যাগ আছে। দেশের অর্থনীতির ৮০ ভাগ রাজস্বের যোগান দিয়ে থাকে চট্টগ্রাম বন্দর। এই বন্দরের চাকুরিতে স্থানীয় যুবকদের নির্দিষ্ট হারে অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের দীর্ঘ দিনের দাবি পূরণ করবো।।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...