শনিবার, ৮ আগস্ট ২০২৬

জাপা ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হবে, শান্তি ফিরে আসবে

চট্টগ্রাম-১১ আসনের আলহাজ্ব আবু তাহেরের সমর্থনে লাঙ্গল প্রতীকের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের-এর সমর্থনে দলের কর্মী-সর্মথকরা আজ ২৪ জানুয়ারি শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ৩৬নং ওয়ার্ডের ফকির হাট বাজার, কালীবাড়ী এলাকায়, বারেক বিল্ডিং গোসাইডাঙ্গা নিমতলাসহ উক্ত ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও গলিতে গণসংযোগ করেন।

গণসংযোগকালে জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন, আপনাদের চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আপনাদের এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক দানবীর সাবেক আলহাজ্ব আবু তাহের-এর জন্য আমরা আপনাদের কাছে দোয়া এবং ভোট চাইতে এসেছি।

এসময় নেতৃবৃন্দ এলাকার নারী-পুরুষ সব ভোটারদেরকে জাতীয় পার্টির সুশাসনের চিত্র তুলে ধরে বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, শান্তি ফিরে আসবে। শিল্প-বাণিজ্য বান্ধব পরিবেশ ফিরে আসবে। হিম্দু সম্প্রদায়ের পবিত্র দিন শ্রী শ্রী জন্মাষ্টমীর দিন ছুটি ঘোষণা করেছে। হিন্দু সম্প্রদায়ের শত্রু সম্পত্তি আইন জাতীয় পার্টি রোহিত করেছিল। হিন্দু কল্যাণ ট্রাস্ট জাতীয় পার্টি গ্রহণ করেছিল। মসজিদ মন্দির গির্জায় বিদ্যুৎ দিল পানির বিল জাতীয় পার্টির মওকুব করেছিল। জাতীয় পার্টি স্বাধীনতার স্বপক্ষের শক্তি।

এই কঠিন মুহূর্তে ৭১’এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার দায়িত্ব জাতীয় পার্টির। তাই আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষার দায়িত্বে জাতীয় পার্টি চেয়ারম্যান জি,এম কাদেরকে শক্তিশালী করুন।

জাতীয় পার্টির নয় বছরের শাসন ইতিহাসের স্বর্ণযুগ। এই লাঙ্গল প্রতীক এ দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতির মডেল ছিল। এই লাঙ্গল প্রতীক রাষ্ট্রধর্ম ইসলাম দিয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার দিয়েছে।

আমাদের এলাকার সন্তান আলহাজ্ব আবু তাহেরকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী দিনের সুখে দুঃখে তাকে সব সময় কাছে পাবেন।

গনসংযোগে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরীর যুগ্ন আহবায়ক নাছির উদ্দীন ছিদ্দিকী, আবছার উদ্দিন রনি, উত্তর জেলা সদস্য সচিব, এম শফিউল আজম চৌধুরী লিটন, জাপা নেতা জহুর উদ্দিন, জসীম উদ্দিন, অবদুর রহিম, কায়সার হামিদ মুন্না, ইন্জিনিয়ার নাসির উদ্দিন রনি, ছাত্র সমাজ শরিফুল সাইফুদ্দিন, মোহাম্মদ শাহজাহান মোল্লা নিরব, আশরাফ চৌধুরী, মো: সৈকত, তাছির হোসাইন প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...