শনিবার, ৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ফার্মেসিতে ডেকে শিশুকে যৌন নির্যাতনে কথিত চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি ফার্মেসিতে ডেকে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কথিত চিকিৎসক মো. মিজানুর হক ক্বারীকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সৈন্যরটেক এলাকার গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত মো. মিজানুর হক ক্বারী (৫৫) বাঁশখালী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে চরপাথরঘাটা এলাকায় বসবাস করেন। তিনি ঘটনার স্থল গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকের পরিচালক এবং স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর পিতা আবদুর রহিম অভিযোগ করে বলেন, সকালে তার মেয়ে ছোট ভাইকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ডেকে তার চেম্বারে নিয়ে যান।

পরে মেয়েটি বাসায় ফিরে ঘটনা জানালে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ভুক্তভোগী শিশুও পরিবারের কাছে অভিযোগের কথা জানায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা এলাকার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...