বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো.আবু নাঈম সিদ্দিকী (২২) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে।

শনিবার ২৪ জানুয়ারি সকালের দিকে সংশ্লিষ্ট ইউপি সদস্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু নাঈম উপজেলার ধলই ইউনিয়নের ৬নং ওয়াডস্থ পূর্ব হাধুরখীল গ্রামেে লুৎফুর রহমান সারাং বাড়ির বীর মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদের পুত্র।

জানা যায়, ঘটনারদিন দিবাগত রাত দশটার দিকে বান্দরবান জেলার লামা থেকে ছেড়ে আসা যাত্রিবাসী একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো চ-১১-৫৬২৩) ফটিকছড়ি মাইজভান্ডার শরীফ যাচ্ছিলো।

এসসয় মাইক্রোবাসটি উপজেলায় ধলই ইউপির কাটিরহাট বাজারের দক্ষিনে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে উপর শাহজাহান শাহ (রঃ) মাজার গেইট এলাকায় অতিক্রম করার সময় প্রতিবন্ধী নাঈম উদ্দিনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য শেখ মোহাম্মদ নুরুল আমিন জানান, নিহত নাঈম শারীরিক প্রতিবন্ধী ছিলো। আজ শনিবার বেলা সাড়ে এগারটার দিকে পূর্ব হাধুরখীল জামে মসজিদ ময়দানে নিহতের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহেদ শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ প্রতিবেদককে জানান, মাইক্রোবাস চালক দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। #

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...