শনিবার, ২ মে ২০২৬

চট্টগ্রামের চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাকে কুমিল্লায় ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত আবদুল আজিজকে (৪৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। সে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের আবদুল আলমের পুত্র।

আজ শুক্রবার ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা ট্রেন থেকে ফেলে দিয়ে আজিজকে কুপিয়ে হত্যা করেছে। তবে পুলিশ বলছেন, ট্রেনের ছাঁদ থেকে পড়ে ব্যাংকার আজিজের মৃত্যু হয়েছে। ওই ব্যাংকারের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা গেছে, পটিয়া উপজেলার ওয়াহিদুর পাড়া গ্রামের আবদুল আজিজ দীর্ঘদিন ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। আজিজ ইসলামি ব্যাংকের সিলেট জোনের এডমিন ছিলেন। সাম্প্রতিক সময়ে ইসলামি ব্যাংক থেকে সাড়ে ৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংকের সিলেট জোনের এডমিন আবদুল আজিজও চাকুরিচ্যুত হয়।

শুক্রবার সকালে বাড়ির উদ্দেশ্যে একটি ট্রেনে করে আজিজ বের হয়। যাত্রীবাহী ট্রেনটি কুমিল্লা লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় পৌছলে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেন।

কুমিল্লা লাকসাম থানার এএসআই আবদুল ওয়ারেশ জানান, ট্রেনে করে ব্যাংকার চট্টগ্রামে ফেরার পথে কুমিল্লা লালমাই স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়েন। যার কারণে শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেন থেকে কিভাবে পড়ে গেছেন তা জানেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ছাঁদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়েছে ওই ব্যাংকার। মরদেহের সুরহতহাল রিপোর্ট করা হয়েছে।

ব্যাংকবার আবদুল আজিজের চাচাতো ভাই মো: রাজু জানান, ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রামে আসার পথে দুর্বৃত্তরা কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে।

উল্লেখ্যে, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ব্যাংকার আবদুল আজিজকে বাংলাদেশ ইসলামি ব্যাংক থেকে চাকুরিচ্যুত করা হয়। আজ শুক্রবার চাকুরিচ্যুত সকল ব্যাংকারদের নিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির প্রার্থী এনামুল হক এনামের মতবিনিময় সভা ছিল। ওই মতবিনিময়ে যোগদান করতে নিহত আজিজ ঢাকা থেকে পটিয়ায় ফিরছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...