সোমবার, ৩ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের ঘটনায় গ্রেপ্তার দুই

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ির সদর উপজেলার ভুয়াছড়িতে ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আব্দুর রশিদ ও মো. আলা আমিন। এর মধ্যে আলা আমিনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, সদর উপজেলার কমলছড়ি এলাকায় হোয়াইহলাঅং চৌধুরীর দখলকৃত একটি জমিতে আগুন দিয়ে পরিষ্কার করার সময় মো. নুর ইসলাম (৩৯) ওই জমি নিজের বলে দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের মোট ছয়জন আহত হন। তাদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নেন। অপর আহতরা হলেন— মো. আব্দুল বশির, মংশিতু মারমা, থৈলং চৌধুরী ও বিমল কান্তি ত্রিপুরা। আহতদের মধ্যে মো. আব্দুল বশির চট্টগ্রাম সামরিক হাসপাতালে এবং বিমল কান্তি ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মংশিতু মারমা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে মোছা. খাদিজা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে পৃথক মামলা করেন। তবে খাদিজার এজাহারভুক্ত মামলার সব আসামি ইতোমধ্যে জামিনে মুক্ত হয়েছেন।

সরেজমিনে তফসিলভুক্ত ভূমির দাখিলকৃত কাগজপত্র যাচাই করে দেখা গেছে, ২৬৪ নং ভুয়াছড়ি মৌজা, ১৫৯ নং হোল্ডিংয়ের আওতাধীন ৩১১ নং দাগে ০.৫০ একর এবং ৪১১ নং দাগে ২.৫০ একর, সর্বমোট ৩.০০ একর ভূমি মোছাম্মৎ নুর বানু বেগমের নামে রেকর্ডভুক্ত রয়েছে।

অপরদিকে প্রতিপক্ষের সৃজিত ৭৬০ নং খতিয়ানের ৪৪৬ নং দাগে ৫ একর ভূমি মংশিতু মারমার নামে রেকর্ডভুক্ত এবং দখলে রয়েছে।

উভয় পক্ষের রেকর্ড যাচাই করে দেখা যায়, বাদীপক্ষের দাবিকৃত ভূমির দাগ ও চৌহদ্দির সঙ্গে প্রতিপক্ষের ভূমির দাগ ও চৌহদ্দির কোনো মিল পাওয়া যায়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...