শনিবার, ৮ আগস্ট ২০২৬

রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নিচ্ছেন চট্টগ্রাম-১১ আসনের জাপা প্রার্থী আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছ থেকে দলীয় প্রতীক গ্রহণ করছেন চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের।

গতকাল দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত থেকে দলীয় লাঙ্গল প্রতীক গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য আবু তাহের। এসময় মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সকাল থেকে দলের ও স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ দলের ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের পছন্দের প্রতীক গ্রহণ করেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বৈধ চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১১ জন। ১১ জন সকলেই বুধবার প্রতীক গ্রহণ করেন।

এই আসনের বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ শফিউল আলম, বাসদ (মার্কসবাদী) দীপা মজুমদার, গণফোরামের উজ্জল ভৌমিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের, বাসদের মো. নিজামুল হক আল কাদেরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আজিজ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া।

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের মোট ভোটার সংখ্যা ৪৯৫২৭৮ জন। পোস্টাল ভোটারের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৫৯৪০ জন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...