সোমবার, ৩ আগস্ট ২০২৬

বান্দরবানে ১০ দলীয় জোট প্রার্থীর সমর্থনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের মনোনীত প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বান্দরবান-৩০০ আসনের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

এদিন বিকেলে প্রার্থীর পক্ষে জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

ফলে এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে এনসিপির এস এম শাহ সুজা উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জামায়াত নেতৃবৃন্দ জানান, পার্বত্য বান্দরবান জেলায় জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। তবে জোটগত নির্বাচনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নির্দেশে এই আসনে প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে। তারা আরও জানান, জোটের প্রার্থী এস এম শাহ সুজা উদ্দিনকে বিজয়ী করতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।

প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থী এস এম শাহ সুজা উদ্দিন বলেন, “জোটের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বেই আমরা নির্বাচনী প্রচারণা পরিচালনা করব। একসঙ্গে কাজ করে আগামীর একটি সুন্দর ও উন্নত বান্দরবান গড়ে তুলতে চাই।”

তিনি আরও জানান, ইতোমধ্যে জেলার কয়েকটি উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। সাংগঠনিকভাবে বান্দরবানে এনসিপি শক্ত অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, বান্দরবান-৩০০ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, এনসিপির মনোনীত প্রার্থী এস এম শাহ সুজা উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (কাদের) থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...