বুধবার, ১৩ মে ২০২৬

সাংবাদিকতায় পোল্যান্ডে আন্তর্জাতিক সম্মাননা পেলেন মাহতাব শফি

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

পেশাদারিত্ব ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পোল্যান্ডে আয়োজিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা “বিজিসি স্টার অ্যাওয়ার্ড–২০২৫” অর্জন করেছেন সাংবাদিক মাহতাব শফি । 

১৭ জানুয়ারি  পোল্যান্ডের রোকলো শহরের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সাংবাদিকতায় ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

এছাড়াও বিনোদন ক্যাটাগরিতে অভিনেত্রী সাবিলা নূর, রুনা খান, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, সাইফুর রহমান ইভান , সৈয়দা কামরুন্নাহার শাহনুর ও আল মাসিদ রণ সম্মাননা লাভ করেন।

ড. হুসাইন আলমের সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি সহযোগিতা বিষয়ক দপ্তরের পরিচালক মি. তোমাস ইয়ানোশ এবং গদানস্কের দ্য ইউনিভার্সিটি অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের রেক্টর ইয়ান জাখারেভিচ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোক্লোর ফ্রান্সের অনারারি কনসাল দিদিয়ের গুইজি, শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মিজানুর রহমান এবং ওয়ারশাভার প্রতিনিধি মাহবুব সিদ্দিকী, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. খলিলুল কাইয়ুম, স্কুল অব টেরা নোভা–এর পরিচালক সেরগিউশ চুলকোভস্কিসহ আরো অনেকে। এছাড়াও সিলেশিয়া অঞ্চলে বাংলাদেশের অনারারি কনসাল ওমর ফারুক এবং ড. হুবার্ট কোস্তা সারগন সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে ব্রিটিশ গ্র্যাজুয়েট কলেজ (বিজিসি), রোকলো, পোল্যান্ড।

এক দশকেরও বেশি সময় ধরে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন মাহতাব শফি। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল২৪–এর হয়ে ব্রাজিলে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্লোবাল টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, যুগান্তর, কালের কণ্ঠ, মানবকণ্ঠ, ভোরের পাতা, আমাদের কণ্ঠ এবং সংবাদ সংস্থা এফএনএসসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত ছিলেন।

ইতিহাস, পরিবেশ, সামাজিক উন্নয়ন, ছিন্নমূল শিশু এবং খেলাধুলা বিষয়ক তাঁর একাধিক প্রতিবেদন পাঠক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে। পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ, বেলা পরিচালিত পরিবেশ বিষয়ক অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণ, ফেসবুক (মেটা) পরিচালিত “ফান্ডামেন্টালস ফর নিউজ” প্রশিক্ষণসহ একাধিক আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গহিরা গ্রামে জন্মগ্রহণকারী মাহতাব শফির এই আন্তর্জাতিক সম্মাননা দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, তাঁর এই স্বীকৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহিত করবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না।’ তিনি আরও বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবসহ...