রবিবার, ২ আগস্ট ২০২৬

আনোয়ারায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত গণভোট। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ধারাবাহিক প্রচার-প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আনোয়ারা সদর এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে যৌথভাবে প্রচারণা চালান তারা।

এর আগে গত ১২ ডিসেম্বর থেকে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ চাতরী চৌমুহনী বাজার, বটতলী রুস্তম হাট, রায়পুর, গহিরা, আনোয়ারা সদর, বন্দর সেন্টার, জুঁইদণ্ডী, হাইলধর, পরৈকোড়া, ওষখাইন, মামুরখাইন ও বরুমচড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালান। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষের কাছে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন, জুলাই আন্দোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো, আহত যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করে আইনি বৈধতা প্রদান, জনগণের অধিকার বাস্তবায়ন, জনগণের ক্ষমতায়ন এবং নেতা নয়—জনতার বৈধতা প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য।

প্রচারণায় এনসিপির উপজেলা সমন্বয়কারী কমিটির যুগ্ম সমন্বয়কারী জাফরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, সদস্য সরওয়ার আলম ফয়সাল, যুবশক্তির নেতা শাহাদাত হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...