সোমবার, ৩ আগস্ট ২০২৬

ডিগ্রি নয়, অর্জিত জ্ঞান সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ- শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ডিগ্রি নয়, অর্জিত জ্ঞান সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করাই শেষ সাফল্য নয়; বরং এই অর্জিত জ্ঞান দিয়ে সমাজ, রাষ্ট্র ও মানবকল্যাণে কী অবদান রাখা যায়—সেটাই জীবনের সবচেয়ে বড় প্রশ্ন।

আজ সোমবার ( ১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের টাইগারপাসস্থ নেভি কনভেনশন সেন্টারে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই সব কথা বলেন উপদেষ্টা ।

উপদেষ্টা বলেন, শিক্ষাজীবন শেষ করে আজকের গ্র্যাজুয়েটরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। পারিবারিক পরিসর থেকে বের হয়ে তারা কর্মজীবনের বৃহৎ পরিসরে যুক্ত হবে—কেউ সরকারি চাকরিজীবী হিসেবে, কেউ বেসরকারি প্রতিষ্ঠানে, কেউ উদ্যোক্তা কিংবা গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে।তিনি বলেন, কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ নয়—দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ন্যায্যতা, যুক্তি ও নৈতিকতার ভিত্তিতেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া জরুরি।

শিক্ষা উপদেষ্টা পরিবেশবান্ধব ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের জাতীয় পর্যায়ে বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। কোন পথে আমরা যাব—পুরোনো বৈষম্য ও সংকটের পথে, নাকি নতুন ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার পথে—এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।তিনি সৃজনশীলতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরে বলেন, এসব গুণ মানুষের কল্যাণে ব্যবহার না হলে সমাজ এগিয়ে যেতে পারে না।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন। বেসরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ব্র্যাক’-এর চেয়ারপার্সন, ‘পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)’-এর নির্বাহী সভাপতি, এবং বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সমাবর্তন বক্তৃতা প্রদান করেন। সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব লুৎফে এম আইয়ুব, সিআইইউর প্রতিষ্ঠাতা ট্রাস্ট ‘এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)- এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকারিয়া খান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার প্রমুখ বক্তৃতা প্রদান করেন।

অনুষ্ঠানে সিআইইউর বিভিন্ন অনুষদের মোট ১৬৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়, তম্মধ্যে ১২১ জন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, আইন, এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং বাকী ৪৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। অনুষ্ঠানে ৭ জন শিক্ষার্থীকে তাদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃত্বিত্বে ফলস্বরূপ “টপ এ্যাচিভার্স” এওয়ার্ড প্রদান করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...