কোতোয়ালী থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইন্সপেক্টর মীর মোহাম্মদ সেলিম ও এসআই শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে
কাজীর দেউরী ও ব্রিকফিল্ড বাই লেইন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল রোমন প্রকাশ জিসান প্রকাশ সুজন (২৫) পিতা আব্দুর রহমান, শরীয়ত উল্লাহ বাজার, ফরিদপুর সদর; বর্তমানে কাজীর দেউরীএলাকায় থাকেন। সাজ্জাদ হোসেন আপন (২৪), পিতা-শাহাজাহান হোসেন, পাথরঘাটা ব্রিকফিল্ড বাই লেইন, কোতোয়ালী।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে
সোর্পদ করা হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
