চট্টগ্রামের সিআরবিতে গত ডিসেম্বর মাসে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিনদিনের বিজয় মেলায় এক নারী দর্শানার্থীদের উপর হামলার আলোচিত ঘটনা দুই আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই এহেছান মাহাবুব পুলিশের একটি টিম নিয়ে নগরীর পাহাড়তলী ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন-চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত মো: আকাশ সরদার (২৬)
পিতা-নান্নু সরদার, বাহিরকুশিয়া, নরিয়া, শরীয়তপুর; বর্তমানে পাহাড়তলী মেট্টাইল্যা পাড়ায় থাকেন। অপর আসামী মোঃ রিপন (২৬)পিতা-মোহাম্মদ হাফেজ সেলিম, বসন্তপুর, সেনবাগ, নোয়াখালী; বর্তমানে পাহাড়তলী মাস্টারলেইন এলাকায় থাকেন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন জানান, সিআরবিতে বিজয় মেলায় এক নারী দর্শানার্থীর উপর হামলার ঘটনায় কোতোয়ালীতে মামলা হয়েছে। এই মামলার দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
